ক্ষেতলালে সবুজ বিপ্লব: প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
পরিবেশ সংরক্ষণ ও বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে জয়পুরহাটের ক্ষেতলালে অব্যাহত রয়েছে বৃক্ষরোপণ অভিযান।
এই সামাজিক উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ ক্ষেতলাল উপজেলা শাখার সভাপতি মো. রাসেল আহমেদ।
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং চারপাশের প্রকৃতিকে শীতল ও সজীব রাখার লক্ষ্য নিয়ে তিনি নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করছেন। এলাকায় ধারাবাহিক বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে একটি অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি হয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, প্রকৃতি রক্ষায় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে এমন সমাজকল্যাণমূলক পদক্ষেপ সর্বসাধারণের জন্য অনুপ্রেরণাদায়ী।
এই ধরনের সামাজিক উদ্যোগের ফলে স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষও নিজ উদ্যোগে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হচ্ছেন।
আরও পড়ুন
বিশ্ববিদ্যালয়ে টেকসই বিদ্যুৎ সরবরাহ ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা নারী ও শিশু বলাৎকার সহ আটক ২২, ইয়াবা উদ্ধার
জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩