পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫০ গ্রাম শুকনো গাঁজাসহ মোছা. রিমু (৪৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পত্নীতলা ইউনিয়নের কল্যাণপুর গ্রামে তাঁর বসতবাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ওই সময় গাঁজা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই নারীর ডান হাতে থাকা গোলাপী রঙ্গের একটি শপিং ব্যাগ তল্লাশি করে ২৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পরে নারী উপপরিদর্শক (এসআই) লিপি রানির সহায়তায় উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মোছা. রিমু উপজেলার কল্যাণপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com