নাটোরে ইজিবাইকের ধাক্কায় চা বিক্রেতার মৃত্যু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৭ পিএম
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত অমিও দাস (৬০) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার ভোরে ৪ টার দিকে বাড়ি থেকে পায়ে হেঁটে চায়ের দোকানে যাওয়ার পথে উপজেলার বিহারকোল বাজারে একটি ইজিবাইক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
নিহত অমিও দাস বাগাতিপাড়া উপজেলার বিহারকোল মহল্লার মৃত কার্তিক সরকারের ছেলে। তিনি বিহারকোল বাজারে চায়ের দোকান পরিচালনা করতেন।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, সড়ক দুর্ঘটনায় অমিও নামে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। তবে রাজশাহীর সংশ্লিষ্ট থানা থেকে এখনো কোনো বার্তা আসেনি। বার্তা পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
#
Md Mizanur RahmanNatore
03-11-26
Mobile-01710-086778
E-mail- mrahman24.com@gmail.com