পাঁচবিবিতে বিয়াম স্কুল পরিদর্শন ও ক্লাস নিলেন ইউএনও কাশপিয়া তাসরিন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের পাঁচবিবি বিয়াম স্কুল আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাশপিয়া তাসরিন।

বুধবার বেলা ১১টার দিকে বিদ্যালয়টিতে উপস্থিত হয়ে তিনি বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করান।

এ সময় তিনি কোমলমতি শিশুদের সঙ্গে কথা বলার পাশাপাশি শিক্ষকদের আরও আন্তরিকতার সঙ্গে পাঠদানের আহ্বান জানান।

বিদ্যালয়টির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ফারহানা আফরিন, পরিচালনা কমিটি ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন ইউএনও।

নিয়মিত পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য, কৃষি, শরীরচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে হাতে-কলমে শিক্ষা দেওয়ার পরামর্শ দেন তিনি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com