সিংগাইরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. রবিউল আলম উজ্জ্বলকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া মহল্লায় কেন্দ্রীয় মন্দির সংলগ্ন নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার রবিউল আলম উজ্জ্বল উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজ নগর গ্রামের মো. লোকমান মাস্টারের ছেলে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, গ্রেপ্তার রবিউল আলম উজ্জ্বলের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য মামলা রয়েছে।