গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পিএম

সাইফুল ইসলাম :গোপালগঞ্জ প্রতিনিধি : ০৫ নভেম্বর ২০২৬ 

 গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মার্কেটিং বিভাগের আয়োজনে ৯ম জাতীয় মার্কেটিং দিবস-২০২৬ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল 'মার্কেটিং ইন দ্যা এজ অব এআই'।

দিবসটি উপলক্ষ্যে আজ দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, এআই-এর যুগে মার্কেটিং এখন আর শুধু পণ্য বিক্রির কৌশল নয়, এটি এখন ডেটা, প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের সমন্বয়। আমাদের শিক্ষার্থীদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নৈতিক ও সৃজনশীল মার্কেটার হিসেবে গড়ে উঠতে হবে।

তিনি আরও বলেন, মার্কেটিং বিভাগের এই আয়োজন শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রক্টর ড. এস এম আহসান, মার্কেটিং বিভাগের সভাপতি ড. মো. হাফিজুর রহমানসহ অন্যানয় শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com