পাঁচবিবিতে বিপুল মাদকসহ দুই নারীসহ আটক-৩

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১১:১০ এএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়।

গতকাল সোমবার ২ নভেম্বর বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-মোতাহার মন্ডল (৫৫), শাকিলা (৪৫) ও কানিজ ফাতেমা (৫০)।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে ৩০ সদস্যের একটি বিশেষ টহলদল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে পশ্চিম কড়িয়া এলাকায় অভিযান চালান। অভিযানে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়।

পরে তাদের কাছ থেকে ভারতীয় ফেয়ারড্রিল ও উইনসেরেক্স সিরাপ, ইয়াবা এবং ভাঙা অ্যাম্পল উদ্ধার করা হয়।

জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com