জয়পুরহাটে প্রান্তিক ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটে প্রান্তিক ও দরিদ্র পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে নর্থবেঙ্গল রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনআরডিএস)-এর কনফারেন্স রুমে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও এনআরডিএস-এর বাস্তবায়নে ৩য় পর্যায়ের এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এনআরডিএস-এর নির্বাহী পরিচালক আনিছুর রহমান বিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।

এ সময় জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির, ফার্মাসিস্ট রুহুল কদ্দুস সাজু এবং ব্রাঞ্চ ম্যানেজার সোহেল আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দরিদ্র পরিবারগুলোর টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও জীবিকা নির্বাহে সহায়ক ভূমিকা রাখবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com