জনগণের নিরাপত্তায় কাজের স্বীকৃতি পেল নওগাঁ ডিবি পুলিশ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
অপরাধীদের গ্রেপ্তার এবং দ্রুততম সময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে সাফল্য অর্জন করায় নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যদের উপহার ও অভিনন্দন জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) অপরাধ দমনে তাৎক্ষণিক ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সম্মাননা উপহার প্রদান করেন পুলিশ সুপার।
এ সময় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সক্রিয় ভূমিকা, দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরা হয়। অপরাধ দমনে ধারাবাহিক সাফল্য ধরে রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
নওগাঁর পুলিশ মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, অপরাধ দমনে দ্রুততম সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং জেলাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। জননিরাপত্তা রক্ষা ও অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।