টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম

মোহাম্মদ হোসাইন: কক্সবাজার 

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট দুই ব্যক্তি পালিয়ে গেছেন।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাটাখালি ঘোনারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় মোহাম্মদ আরিফুল ইসলাম ওরফে সোনামনির বসতবাড়ি থেকে ১০ হাজার পিস এবং জিল্লুর রহমান ওরফে কালুর বসতবাড়ি থেকে আরও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উদ্ধার করা ইয়াবার ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী টেকনাফ থানায় মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com