পাঁচবিবিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে "স্বপ্নের পথে, বিজয়ের সাথে" প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে একযোগে সারাদেশের শিশু-কিশোর শিক্ষার্থীদের উদ্দেশে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তামবিরুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত জীবন গঠনে উদ্বুদ্ধ করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।