ধামইরহাটে ট্রাক- মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পিএম
মোঃ মিলন শাহ, বিশেষ প্রতিনিধি পত্নীতলা, নওগাঁ:
নওগাঁর ধামইরহাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমন (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। ৫/১১/২০২৬ রোজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ফার্শিপাড়া মিনি স্টেডিয়ামের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ইমন উপজেলার বেলঘরিয়া গ্রামের আব্দুর রহিমের একমাত্র পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক ইমন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।