তিন দিনের মাথায় ধরা পড়ল চোর: সাপাহার থেকে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম

মোঃ মিলন শাহ, বিশেষ প্রতিনিধি, পত্নীতলা, নওগাঁ। 

​দিনের আলোতে চোখের পলকে চুরি হয়ে যাওয়া একটি মোটরসাইকেল কি আর ফিরে পাওয়া সম্ভব? সাপাহারের ব্যবসায়ী শাহিন আলমের ক্ষেত্রে এটিই সত্যি হলো। গত শুক্রবার দুপুরে সাপাহার লাবনী সুপার মার্কেটের সামনে থেকে তার ১১০ সিসির হোন্ডা ড্রিম নিউ মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। ওই রাতেই তিনি থানায় মামলা করেন।

​পুলিশ মামলাটিকে হালকাভাবে না নিয়ে মাঠে নামে। টানা অনুসন্ধান ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে পোরশা ও মান্দার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। শেষ পর্যন্ত চোর চক্রের দুই সদস্য মাসুদ রানা ও সহিদুল ইসলামকে আটকের পাশাপাশি সহিদুল ইসলামের বাড়ি থেকে উদ্ধার করা হয় শাহিনের শখের সেই মোটরসাইকেলটি। পুলিশের এই সফল অভিযানে স্বস্তি ফিরেছে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com