সেই পিস্তলটি অবশেষে উদ্ধার, জিএমপির স্বস্তি প্রকাশ, ইতিমধ্যে সেই এএসআই ক্লোজড
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের হারিয়ে যাওয়া গুলিভর্তি পিস্তল পাঁচ দিন পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে বাসন থানাধীন বারবৈকা মুচিপাড়া এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর বাসন থানার এএসআই পারভেজ মল্লিকের পিস্তলটি হারিয়ে যায়। এরপর থেকে অস্ত্রটি উদ্ধারে অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওসি মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করে।
তবে কীভাবে অস্ত্রটি ওই স্থানে পৌঁছেছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
আরও পড়ুন
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”: কালাইয়ে জমকালো আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২’ এর উদ্বোধন
জয় বাংলা শ্লোগান ৯ শিক্ষার্থীকে টিসি