নওগাঁয় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকসেবী আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:১১ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় মাদক সেবনরত অবস্থায় আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটে নওগাঁ সদর মডেল থানাধীন ২ নম্বর ওয়ার্ডের লিটন ব্রিজের পশ্চিম-উত্তর পাশে মসজিদ মার্কেটসংলগ্ন শাহিন মার্কেটের চতুর্থ তলার চিলেকোঠায় অবস্থিত একটি অফিসকক্ষে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় এস এম নিজাম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি নওগাঁ শহরের দপ্তরীপাড়ার আরজি এলাকার বাসিন্দা।
অন্যদিকে, ওই কক্ষে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় ১১০ পিস ইয়াবাসহ শ্রী নিতাই চক্রবর্তী (৪০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি নওগাঁ শহরের উত্তর পার এলাকার বাসিন্দা।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।