ক্ষেতলালে টাপেন্টাডল ও নগদ টাকাসহ মাদক কারবারি আবু হাসান গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের ক্ষেতলালে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস নিষিদ্ধ নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ মোঃ আবু হাসান ফকির (৪৮) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ৫ নভেম্বর যথাযথ পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ক্ষেতলাল থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। 

অভিযানে আবু হাসানকে আটক করার পর তাঁর হেফাজত থেকে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২৮ হাজার ৮০০ টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত এসব আলামত জব্দ তালিকাভুক্ত করে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে ক্ষেতলাল থানা পুলিশ জানায়, এলাকায় মাদকের বিস্তার রোধ ও অপরাধ নির্মূলে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com