ক্ষেতলালে সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত: দেশীয় মাছ রক্ষা ও পুষ্টি বৃদ্ধির অনন্য উদ্যোগ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে উপজেলা পরিষদের সরকারি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
৪ নভেম্বর বুধবার বেলা ১১টার দিকে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পরিষদ চত্বরের সরকারি পুকুরে আনুষ্ঠানিকভাবে এই পোনা অবমুক্তকরণ কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উপস্থিত কর্মকর্তাগণ বলেন, হারিয়ে যেতে বসা দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং স্থানীয় পুষ্টির চাহিদা মেটাতে এই ক্ষুদ্র প্রয়াস ভূমিকা রাখবে।
ভবিষ্যতে আমিষের ঘাটতি পূরণ ও স্বনির্ভরতা অর্জনে যুব উন্নয়ন অধিদপ্তরের এমন উৎপাদনমুখী উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।