জয়পুরহাটে জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাট জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটি ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৪ নভেম্বর জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নভেম্বর মাসের এই গুরুত্বপূর্ণ সভা দুটি অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: আব্দুল বারী, এমপি।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: আল-মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভাগুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য।
এছাড়াও সভায় জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক, জয়পুরহাটের পুলিশ সুপার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা বিএনপির আহ্বায়কসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ অংশগ্রহণ করেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, মাদক ও চোরাচালান রোধ, বাজার মনিটরিং এবং চলমান সরকারি উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জনাব মো: আব্দুল বারী জেলার উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মো: আল-মামুন মিয়া সভার সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা প্রদান করেন।
আরও পড়ুন
সহকর্মীর পাশে ইউনিয়ন: জয়পুরহাটে অসুস্থ প্রবীণ মটর শ্রমিককে সসম্মানে অবসর ভাতা প্রদান
জয়পুরহাটে ২০ বিজিবির অভিযান: এক মাসে প্রায় ৯ কোটি টাকার মাদক ও কষ্টিপাথর জব্দ, আটক ১৭
ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার বার্তা নিয়ে কালাইয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা