পাঁচবিবিতে বিনধারা বালিকা বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক: মোবাইল আসক্তি ও মাদক পরিহারের আহ্বান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৪:১১ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

মঙ্গলবার ১২.৩০ মিনিটে দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) মোঃ আল মামুন মিয়া।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে শিক্ষার সার্বিক পরিবেশ ও মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

গুণগত শিক্ষা নিশ্চিতকরণে তিনি শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, স্মার্টফোনে অতিরিক্ত সময় নষ্ট না করে নিয়মিত পড়ালেখায় মনোযোগী হতে হবে।

এছাড়া যুবসমাজকে ধ্বংসকারী মাদকের মরণফাঁদ থেকে দূরে থাকতে স্কুল ছুটির পর বিকেলে মাঠে গিয়ে নিয়মিত খেলাধুলা ও শারীরিক চর্চা করার পরামর্শ দেন তিনি।

এর আগে জেলা প্রশাসক বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাশপিয়া তাসরিন এবং সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান।

জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন আকস্মিক উপস্থিতি, অনুপ্রেরণামূলক বক্তব্য ও দিকনির্দেশনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com