জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের পোস্টার হস্তান্তর

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জয়পুরহাটে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য পোস্টার হস্তান্তর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ছড়িয়ে দিতে এ পোস্টার বিতরণ ও হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান উপস্থিতিতে পোস্টার হস্তান্তর করেন জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন এবং যুগ্ম আহ্বায়ক তৈবুর রহমান।

এ সময় জেলা নেতৃবৃন্দের হাত থেকে পোস্টার গ্রহণ করেন কালাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম কামরুজ্জামান তোতা, কালাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেলাল মন্ডল এবং মাত্রাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বনি ইসরাইল (মিলন)।

অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য ও তাৎপর্যপূর্ণ দিন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দিবসটি সফলভাবে পালনের জন্য জেলা ও তৃণমূলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে জেলা ও বিভিন্ন ইউনিটের আহ্বায়ক ও সদস্য সচিবসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com