পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবি'র বিশেষ অভিযানে ভারতীয় গরু আটক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট:

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২টি ভারতীয় গরু ও একটি মেশিন চালিত নসিমন গাড়ী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৬ নভেম্বর ) দুপুরে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি এ তথ্য জানায়।

বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় সংঘটিত সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। 

এরই ধারাবাহিকতায় শুক্রবার (৬ নভেম্বর ) ঝালংগী বিওপির বিশেষ টহলদল সীমান্ত হতে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝালংগী দাঙ্গারবাড়ি নামক স্থানে অভিযান পরিচালনা করে।এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ৬১ বিজিবি'র ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ভান্ডারদহ পাকা রাস্তা নামক স্থানেও অভিযান চালায়।পৃথক দুটি অভিযানকালে মালিকবিহীন অবস্থায় মোট ১২টি ভারতীয় গরু এবং ১টি মেশিন চালিত নসিমন গাড়ি আটক করে বিজিবির টহলদল।

বিজিবি জানায়,আটক গরুসহ মালামালের সর্বমোট সিজার মূল্য ১১ লাখ টাকা।

তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মুহাঃশাহীনুল ইসলাম পিএসসি,ইঞ্জি: প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি'র এ ধরনের অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com