ধামইরহাটে বিজিবির অভিযানে ৭৫ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৩ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে ৭৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাজেদুর হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটের দিকে উপজেলার বীরগ্রাম সোনাপাড়া এলাকার একটি পাকা সড়কে এ অভিযান পরিচালনা করে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. ইকবাল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৬৩/এমপি থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি সাজেদুর হোসেনকে তল্লাশি করে তার কাছ থেকে ৭৫ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত সাজেদুর হোসেন ধামইরহাট উপজেলার বীরগ্রাম সোনাপাড়া গ্রামের মৃত আছিম উদ্দিনের ছেলে।
বিজিবি জানায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান।