পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির নজরুল বর্ষ উদযাপন: নানা প্রতিযোগিতার পর পুরস্কার বিতরণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের পাঁচবিবিতে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ‘শিক্ষার্থী সমিতি’র আয়োজনে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে শিশু থেকে দশম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা, আবৃত্তি ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি সহকারী অধ্যাপক রবিউল ইসলাম এ আয়োজনের উদ্বোধন করেন।

প্রতিযোগিতা পরিচালনা করেন সহকারী অধ্যাপক শাহজাহান আলী, প্রধান শিক্ষক আতাউর রহমান, ভারপ্রাপ্ত সুপার জয়নাল আবেদীন, শিক্ষক নেতা আসাদুজ্জামান মুকুল ও অধ্যক্ষ শাহজালাল দেওয়ান। এ সময় সমিতির উপদেষ্টা মোঃ আজাদ আলী, পুলক চন্দ্র দাসসহ নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

দুপুরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক পরিদর্শক প্রফেসর আমিনুল এবং বিশেষ অতিথি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মাহফুজা রাহাত।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com