সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের ২১ সদস্যের কমিটি ঘোষণা, সভাপতি খলিল ও সম্পাদক মুকুল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম

মোঃ সিফাত মাহমুদ,সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের তিন বছর মেয়াদি ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খলিল মাহমুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মুকুল হোসেন।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মো. বেলায়েত হোসেন বাবু এবং সহ-সভাপতি হয়েছেন আলমগীর কবীর বাবুল। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়েজীদ ইসলাম জয় ও মো. আশরাফুল সরদার।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে রয়েছেন—

সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল আহমেদ জনি, অর্থ সম্পাদক (ক্যাশিয়ার) মো. আমিনুল হক বাদল, দপ্তর সম্পাদক মো. আপেল মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মামুন আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রাকিব সংকেত, যুব, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. সিফাত মাহমুদ এবং সমাজকল্যাণ সম্পাদক মো. ফয়সাল আহমেদ মাহফুজ।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. জাকারিয়া প্রামাণিক, মো. হাবিব ও মো. রাশিদুল। সাধারণ সদস্য হিসেবে রয়েছেন মো. তামিম হাসান, মো. সুআইব আক্তার, তানভীর আহমেদ সিদ্দিক, মো. ফারদুল হক ও মো. লুৎফর রহমান

এদিকে, ক্লাবের গঠনতান্ত্রিক নথিতে স্থায়ী কমিটিকে সংগঠনের সর্বোচ্চ নীতিনির্ধারণী ও নিয়ন্ত্রণকারী পর্ষদ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, নীতিনির্ধারণ, অর্থ ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণে স্থায়ী কমিটির ক্ষমতা গঠনতন্ত্রে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

গঠনতান্ত্রিক নথি অনুযায়ী, স্থায়ী কমিটির মেয়াদ ৩ বছর নির্ধারণ করা হয়েছে। ২০২৯ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত এ কমিটিকে অপরিবর্তিত রাখার বিধান উল্লেখ রয়েছে। এ সময়ে সাধারণ পরিষদ বা অন্য কোনো কর্তৃপক্ষের মাধ্যমে স্থায়ী কমিটি বিলুপ্ত বা বাতিল করা যাবে না বলেও নথিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ক্লাবের প্রয়োজনে নতুন পদ সৃষ্টি, পদের নাম পরিবর্তন, দায়িত্ব পুনর্নির্ধারণ, উপকমিটি ও বিশেষ টাস্কফোর্স গঠন এবং অপ্রয়োজনীয় পদ বিলুপ্ত করার ক্ষমতা স্থায়ী কমিটির হাতে রাখা হয়েছে।

কার্যনির্বাহী কমিটি অনুমোদন, সংস্কার, কোনো সদস্যের পদ বাতিল এবং বিশেষ পরিস্থিতিতে গঠনতন্ত্র অনুযায়ী কার্যনির্বাহী কমিটি ভেঙে অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের ক্ষমতাও স্থায়ী কমিটির ওপর ন্যস্ত করা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন গঠন, নির্বাচনের তারিখ ও বিধিমালা নির্ধারণ, প্রার্থিতা অনুমোদন এবং নির্বাচনী ফলাফল চূড়ান্ত অনুমোদনের ক্ষমতার কথাও গঠনতান্ত্রিক নথিতে উল্লেখ রয়েছে।

সভাপতির প্রত্যাশা ও অনুভূতি

নবগঠিত কমিটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ বলেন, “আজ আমি অনেক আনন্দিত ও খুব খুশি। একঝাঁক তরুণ সাংবাদিককে সঙ্গে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করাই আমাদের লক্ষ্য। আমি সবার প্রতি প্রত্যাশা রাখি, সবাই ঐক্যবদ্ধভাবে সংগঠনের স্বার্থে কাজ করবেন এবং সাংবাদিকতার মর্যাদা অক্ষুণ্ন রাখবেন।”

তিনি আরও আশা প্রকাশ করেন, নতুন কমিটির সদস্যরা পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবেন।

নবগঠিত কার্যনির্বাহী কমিটি ও গঠনতান্ত্রিক বিধান অনুযায়ী সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের প্রশাসনিক, সাংগঠনিক ও নীতিনির্ধারণী কার্যক্রম পরিচালিত হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com