কালাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের কালাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার ৭ নভেম্বর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে (নতুন ভবন) আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালাই উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি (জয়পুরহাট-০২)। এর আগে তিনি দিবসটি উপলক্ষে কালাই উপজেলা বিএনপি আয়োজিত কর্মসূচিতেও অংশ নেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন ও যুগ্ম আহ্বায়ক মো. মৌদুদ আলম সরকার, কালাই থানার ওসি মো. সাইদুল আলম, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন এবং উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. খাইরুল ইসলাম।
এ সময় প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. শওকত ওসমান শামীম, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মাহবুব, কালাই পৌর বিএনপির আহ্বায়ক মো. সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আলিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আল আমিন এবং আহম্মেদাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান ও জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. আবুল খায়ের গোলাম মাওলাসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. মাহবুব।