পাঁচবিবিতে ৪০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রাজু আটক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১১:১১ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের পাঁচবিবিতে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাজু আহমেদ নামের এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

শুক্রবার ৬ নভেম্বর আনুমানিক রাত ৯টার দিকে উপজেলার আটাপুর ইউনিয়নের মহিপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশ থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

আটক রাজু আহমেদ পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের পশ্চিম বীরনগর গ্রামের মৃত ছানোয়ার হোসেনের ছেলে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তামবিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল মহিপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় সন্দেহভাজন হিসেবে রাজুর দেহ তল্লাশি চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা।

ওসি আরও জানান, রাজু আহমেদ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তিনি একজন চিহ্নিত মাদক কারবারি এবং এর আগেও মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে পূর্বের মাদক মামলাও রয়েছে।

আটককৃত আসামির বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আগামীকাল শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com