মহাদেবপুরে চোলাইমদ তৈরির উপকরণ ও ট্যাপেন্টাডল জব্দ, নারীসহ গ্রেপ্তার ৫

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে দুইটি পৃথক মাদকবিরোধী অভিযানে চোলাইমদ তৈরির ৭০ লিটার জাওয়া ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মহাদেবপুর থানা পুলিশের একটি দল উপজেলার সফাপুর ইউনিয়নের চক উজাল গ্রামে অভিযান চালিয়ে চোলাইমদ তৈরির ৭০ লিটার উপকরণ জাওয়াসহ তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো: বিকাশ চন্দ্র উড়াও (৩৫), পিতা মৃত ছনচা উড়াও; অঞ্জলী (৪৫), স্বামী কমল এবং সান্তনা (৩০), পিতা মৃত মংলা। তাদের সবার বাড়ি চক উজাল গ্রামে।

অন্যদিকে, উপজেলার মাতাজিহাট পুলিশ তদন্তকেন্দ্রের পৃথক অভিযানে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. বেলাল (৩৫), পিতা মৃত কুদ্দুস আলী, সাং রাইগাঁ বাজার এবং মো. ওয়াসিম (৩২), পিতা মো. রহমান, সাং বিড়মগ্রাম। তারা উভয়েই মহাদেবপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com