জয়পুরহাটে ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত: ভূমি ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও আধুনিক করার প্রত্যয়

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটে ‘মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং’ প্রকল্পের অবহিতকরণ জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আল-মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী এমপি। বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এমদাদুল হক চৌধুরী ও যুগ্মসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম।

কর্মশালায় বক্তারা বলেন, ডিজিটাল ভূমি জোনিং বাস্তবায়ন হলে দেশে অপরিকল্পিত ভূমির ব্যবহার বন্ধ হবে এবং ভূমি ব্যবস্থাপনা আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব রূপ নেবে।

অনুষ্ঠানে পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com