গঙ্গাচড়ার বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫৬ এএম
রফিকুল ইসলাম সাবুল :(রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে সংঘটিত ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। দিবসটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পরিচিত। বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট জানা প্রয়োজন। শিক্ষার্থীদের দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দেশপ্রেম, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোরশেদুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি রফিকুল ইসলাম সাবুলসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ৯ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।
এ ধরনের আয়োজনের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ইতিহাস, সংস্কৃতি ও দেশপ্রেমের চেতনা বিকাশের পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।