চট্টগ্রামের আগ্রাবাদে ৫০ অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করলো চসিক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম নগরের পাঠানটুলী চৌমুহনী এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা প্রায় ৫০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
সোমবার (৯ নভেম্বর) আগ্রাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিক সূত্র জানায়, পাঠানটুলী চৌমুহনী মোড়ের ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় অভিযান চালিয়ে প্রায় ৫০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, জনস্বার্থে নগরের ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।