মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা, বিষপানে গৃহবধূর আত্মহত্যা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে সন্তানদের শাসন করাকে কেন্দ্র করে শাশুড়ির বকাঝকার পর অভিমানে বিষপান করে সাহানাজ খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিলছাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাহানাজ খাতুন বিলছাড়া গ্রামের মো. জালাল উদ্দিনের স্ত্রী এবং মো. সাইদুর রহমানের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে সন্তানদের শাসন করাকে কেন্দ্র করে সাহানাজ খাতুনের সঙ্গে তাঁর শাশুড়ির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাশুড়ির বকাঝকায় অভিমান করে তিনি বিষপান করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com