সোনারগাঁওয়েে পুলিশের বিশেষ অভিযানে শ্রমিকলীগ নেতা ও বিভিন্ন অপরাধের জড়িত ১৫জন আটক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম

 সোনারগাঁও( নারায়ণগঞ্জ) সংবাদদাতা :

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী শ্রমিক লীগ নেতাসহ বিভিন্ন অপরাধের দায়ে মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে বৈষম্যবিরোধী মামলার ১ জন, মাদকসেবী ১০ জন এবং আদালতের পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত ৪ জন আসামি রয়েছেন।

শনিবার সারাদিন ব্যাপী সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর দিক-নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে বৈষম্যবিরোধী মামলায় গ্রেফতার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী শ্রমিক লীগের সোনারগাঁ পৌরসভার সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার (৫৫)। তিনি সোনারগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমিনপুর বালুয়া দিঘীরপাড় এলাকার মৃত রজব আলীর সন্তান।

মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ১০ মাদকসেবী হলেন খামারগাঁও এলাকার মোঃ আল আমিন (৩৫), মোগড়াপাড়ায় এলাকার মোঃ মেহেদী হাসান (৩০) ও মোঃ সাইফুল ইসলাম (৪৬), বারদীর মোঃ সানি (২৭), অর্জনদীর মোঃ মনির হোসেন (৩৮), পিরোজপুরের মোঃ জুলহাস (৫০), কাঁচপুর বিসিক এলাকার বাসিন্দা মোঃ ফারুক (২০), মোঃ ওমর খান (২৪), সুলতান (৫২) এবং ইমরান (২৩)।

এছাড়া আদালতের পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৪ আসামিকে গ্রেফতার করা হয়। তারা হলেন আষাড়িয়ারচর এলাকার আরিফুল ইসলাম লিজন (২৮), মেন্দীভিটা এলাকার মোঃ আমিন উদ্দিন, সোনাপুর কবরস্থান এলাকার মোঃ নিজাম উদ্দিন এবং কারিজরগাঁও এলাকার মোঃ কামাল হোসেন।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত ১৫ জন আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com