নাগেশ্বরীতে যথাযোগ্য মর্জাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম
জাহিদুল ইসলাম জাহিদ, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযোগ্য মর্জাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনাসভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলামের সঞ্চালণায় এ সময় দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, বিশেষ অতিথি সহকারী কমশিনার-ভূমি শ্রীজীব কুন্ডু, থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান, উপজেলা জামায়াতের আমির আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান আনিছ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওমর ফারুকসহ অনেকে। এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।