সিংগাইরে কাবিখা বরাদ্দের রাস্তার কাজের অর্থ নয় ছয়

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম

সাইফুল ইসলাম সিংগাইর মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জের সিংগাইরে রাস্তায় নামমাত্র কাজ করে প্রকল্পের অর্থ লোটপাটের অভিযোগ উঠেছে ইউপি সদস্য ময়না আক্তারের বিরুদ্ধে। রাস্তার কাজ সম্পূর্ণ না করায় স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডেব ইসলামনগর রেজ্জাকের বাড়ী হতে আনোয়ারার বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য পিআইও অফিসের মাধ্যমে ২০২৫-২০২৬ অর্থ বছরে এমপির কোটায় দুইটন কাবিখা বরাদ্দ দেন সরকার। এতে ঐ ওয়ার্ডের মেম্বার ময়না আক্তার সভাপতি আর তালেবপুর ইউনিয়ন বিএনপি নেতা আঃ হাই সেক্রেটারি হন। ইউপি সদস্য ময়না দীর্ঘ দিন রাস্তা সংস্কারের নামে তালবাহানা করেন। তিনি মেয়াদ শেষ মূহুর্তে এসে নামমাত্র পাঁচ ট্রাক বালু ফেলে প্রকল্পের টাকা নয়ছয় করেন৷ রাস্তার দৃশ্যমান কাজ না করে কিভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখকে ফাঁকি দিয়ে প্রকল্পের অর্থ নয়ছয় করলেন এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। তবে রাস্তার সেক্রেটারি বলেন বালুর দাম বেশি আর গাবতলি থেকে বালু এনে রাস্তায় সব টাকা খরচ হয়েছে। ইউপি সদস্য ময়নার নিকট প্রকল্পের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের ওপর তিনি ক্ষিপ্ত হয়ে উঠে তিনি বলেন সামান্য টাকায় যে বালু ফেলে রাস্তা সংস্কার করছি এটুকুই যথেষ্ট। রাস্তা দেখে যা লেখার তা লিখিয়েন। 

 স্থানীয় শহিদুল ইসলাম বলেন, শুনেছি ৫০ -৬০ হাজার টাকার কাজ। কয়েক মাস ধরে মাত্র চার পাঁচ গাড়ি বালু ফেলে রাস্তার কাজ সম্পূর্ণ না করে মেম্বার চলে গেছেন। ইসলামনগরের লিটন বলেন মেম্বার রাস্তার মাথায় কিছু বালু ফেলে চলে গেছে , শুনছি আর কাজ করবেনা। 

পিআইও মোঃ শাহিন হোসেন বলেন কাজ পরিপূর্ণ না করে প্রকল্পের টাকা আত্মসাৎ এরকোন সুযোগ নেই। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com