পত্নীতলায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে অবৈধ ৩৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রবিবার (৮ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার নেপালপুর গ্রামের নিজ বসতবাড়ি থেকে মো. দেলোয়ার (৪১) নামে একজনকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি ওই গ্রামের মো. আব্দুস ছাত্তারের ছেলে।

অন্যদিকে, একই রাতে পৃথক অভিযানে বাদ জামগ্রাম গ্রামের নিজ বসতবাড়ির সামনে থেকে মো. সাইদুল ইসলাম (৪৫) নামে আরেকজনকে ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি ছবির উদ্দিনের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com