জয়পুরহাটে ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩১ এএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে বিশৃঙ্খলা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি যথাযথভাবে উপস্থাপন না করার অভিযোগে জেলা প্রশাসক (ডিসি) মো. আল-মামুন মিয়াকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানিয়েছে জেলা ছাত্রদল। শনিবার রাতে জেলা ছাত্রদলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আল্টিমেটাম দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভার মূল ব্যানারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি ছিল না। এছাড়া অনুষ্ঠান
চলাকালীন এক বক্তা শেখ মুজিবুর রহমানকে 'জাতির পিতা' সম্বোধন করলেও ডিসি নীরব ভূমিকা পালন করেন। ছাত্রদলের দাবি, এটি প্রশাসনের অভ্যন্তরে থাকা ষড়যন্ত্রের অংশ।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে প্রধান অতিথি অসন্তোষ জানিয়ে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন।
তীব্র প্রতিবাদের মুখে জেলা প্রশাসক ইন্টারনেট থেকে ছবি সংগ্রহের ভুলের কথা জানিয়ে দুঃখ প্রকাশ ও ক্ষমা চান।
তবে ক্ষমা প্রার্থনায় অসন্তুষ্ট হয়ে ছাত্রদল অনতিবিলম্বে ডিসির অপসারণ ও তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে অনড় রয়েছে; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।