রংপুরে ডিবির অভিযানে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪০ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি: 

রংপুরের পীরগাছায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে পীরগাছা থানাধীন পারুল ইউনিয়নের কিসামত সেচাকান্দি চৌকিদারের ব্রিজের ওপর এ অভিযান পরিচালনা করে রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

গ্রেপ্তারকৃতরা হলেন, পীরগাছা উপজেলার কান্দিনার চর, জ্ঞানগঞ্জ বাজার এলাকার মো. আব্দুল কাদেরের ছেলে মো. জিয়াউর রহমান (৪০) এবং কিসামত সেচাকান্দি এলাকার মো. হাফিজুর রহমানের ছেলে মো. শরিফুল ইসলাম (৪৫)।

পুলিশ জানায়, রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিকনির্দেশনায় ডিবির এসআই (নিঃ) মো. সফিকুল গনি সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলেই দুইজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া মাদক ব্যবসায় ব্যবহারের অভিযোগে একটি পুরাতন স্যামসাং বাটন মোবাইল ফোন ও একটি হোন্ডা লিভো ১১০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত দুইজন ও জব্দ করা আলামত পীরগাছা থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com