কালীগঞ্জে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪০ পিএম
হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট
"করবো সমবায়, গড়বো দেশ- সবার জন্য বাংলাদেশ' এই প্রতিপাদ্যে' লালমনিরহাটের কালীগঞ্জে ৫৫ তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উত্তরণ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আবু সায়েমের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আলমগীর জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুল হাসান,উপজেলা পল্লি উন্নয়ন অফিসার শাহ নেওয়াজ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নুর আলম ও কালীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি হাসান আবদুল মালেক, শিক্ষক জালাল উদ্দিন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা দেশের আর্থসামাজিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের ভূমিকা তুলে ধরেন। তাঁরা বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রমে সবাই ঐক্যবদ্ধভাবে অংশ নিলে দেশ ও জাতিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সমবায় সমিতির সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে সরকারি সর্বচ্চো রাজস্ব দেয়ায় তিনটি ও সমবায়ী কার্যক্রমে শ্রেষ্ঠ একটি সমবায়ী সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়।