সিংড়ায় জোলারবাতা এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয়

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম

মোঃ সিফাত মাহমুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার জোলারবাতা এলাকা থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সিংড়া থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে জোলারবাতা এলাকার নামক স্থানে এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সিংড়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ওই বৃদ্ধার বয়স আনুমানিক ৫৫ বছর। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সিংড়া থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com