‎গাইবান্ধায় চিত্রনায়িকা পরিমনিকে অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিকদের বিক্ষোভ ও মানববন্ধন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা ইলেকট্রনিকস প্রিন্ট এবং অনলাইন সহ সকল সাংবাদিক জিইউকে স্কুল এন্ড কলেজের সামনে চিত্রনায়িকা পরিমনিকে গাইবান্ধা সকল সাংবাদিকদের পক্ষ থেকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

‎আদালতে হাজিরা দেওয়ার সময় সমকালের সিনিয়র সাংবাদিক কে মিথ্যা অপবাদ দিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় বলে জানান।

‎এ সময় বক্তারা পরিমনিকে সকল সংবাদ মাধ্যমে সকল ধরনের কোম্পানি, এ্যাড না দিতে পরিচালক প্রযোজক ও এফডিসি থেকে তাকে বহিষ্কারের দাবি জানান।

‎বিক্ষোভ ও মানববন্ধনে বক্তব্য রাখেন সিদ্দিক আলম দয়াল,হারিবুর রহমান, আফরুজা নুলা,ফারুক হোসেন,আবু তাহের, জাহাঙ্গীর আলম সহ দেড় শতাধিক সাংবাদিক।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com