ধামইরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১০:০২ পিএম
মোঃ মোস্তাকিন হোসেন, ধামইরহাট উপজেলা প্রতিনিধি নওগাঁ :
নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন। সভায় দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং জাতীয় জীবনে এর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা দিবসটির ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্ব দেন।
এ সময় জাতীয় ঐক্য, সংহতি এবং ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়েও কথা বলা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করা হয়।
আরও পড়ুন
কালাইয়ে দিনব্যাপী স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত: বিশেষজ্ঞ চিকিৎসকদের বিনামূল্যে সেবা পেলেন রোগীরা
সন্তানের জীবন বাঁচাতে মায়ের বুকফাটা কান্না, অর্থের অভাবে থমকে আছে কালামের চিকিৎসা
বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী