মহাদেবপুরে ২৪ ঘণ্টায় ১৫ আসামি গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১১:১৪ পিএম
মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার ১৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে মহাদেবপুর থানা পুলিশের পরিচালিত এ অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ৫০ লিটার চোলাইমদ তৈরির উপকরণসহ ৪ জন মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
সব মিলিয়ে ২৪ ঘণ্টার অভিযানে মোট ১৫ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
জিয়ার সমাধিতে ফুল দিয়ে ফেরার পথে রাউজান বিএনপির বহরে হামলা, আহত অন্তত ১৫
ইরান সংকটে রাশিয়ার কূটনৈতিক তৎপরতা, মস্কো–তেহরান সম্পর্কে নতুন সমীকরণ
সুদানের নীল নীল অঞ্চলে সংঘাতের বিস্তার, ড্রোন হামলায় ক্ষয়ক্ষতি ও সালি শহরের নিয়ন্ত্রণ হারাল সেনাবাহিনী