কেরুনতলী খালে কোস্ট গার্ডের অভিযান, ১০ হাজার ইয়াবা জব্দ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০২:১০ পিএম

মোহাম্মদ হোসাইন:

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

রোববার (৮ নভেম্বর) ভোরে নাফ নদীসংলগ্ন কেরুনতলী খাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে ওই এলাকায় তল্লাশি চালান। এ সময় ইয়াবাগুলো জব্দ করা হয়।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট মাদক কারবারিরা লোকালয়ে পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা যায়নি।

জব্দ করা ইয়াবার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com