পাঁচবিবিতে সুপ্রভাত প্রি-ক্যাডেট স্কুলের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজারে অবস্থিত সুপ্রভাত প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়, বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৮ নভেম্বর সকালে শালাইপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সমাজসেবী আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালাইপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল গফুর মণ্ডল।

সহকারী শিক্ষক রাশেদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন স্কুল কমিটির সভাপতি আলহাজ দেলোয়ার হোসেন চৌধুরী, পরিচালক মিজানুর রহমান বাবু, শালাইপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন ইসলাম, শিক্ষক আজাদ হোসেন ও গোলজার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি ও অ্যাসোসিয়েশন বৃত্তিপাপ্ত ৩০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা এবং স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com