জয়পুরহাটে বিপুল পরিমাণ মাদকসহ যুবক গ্রেপ্তার, ল্যাপটপ ও বাইক জব্দ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাট পৌর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও ভারতীয় ফেয়ারডিলসহ তারেক হোসেন তন্ময় (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
গত শনিবার ৭ নভেম্বর ভোরে পৌরসভার সরদারপাড়া এলাকায় তন্ময়ের নিজ বাসভবনে ঝটিকা অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের একটি দল।
অভিযানকালে তাঁর হেফাজত থেকে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবা, ৪ দশমিক ২ কেজি গাঁজা ও ৯৯ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেয়ারডিল উদ্ধার করা হয়।
এ ছাড়া মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি ল্যাপটপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার তন্ময় স্থানীয় দরগাপাড়ার আব্দুল জলিলের ছেলে। উদ্ধারকৃত আলামতসহ তাঁকে আইনগত প্রক্রিয়ার জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।