গঙ্গাচড়া থানার চুরি মামলার তদন্তে অভিযান, নীলফামারীতে চোরাই অটো উদ্ধার, নারী আটক

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৮ পিএম

রফিকুল ইসলাম সাবুল : (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া মডেল থানায় দায়ের করা চুরি মামলার তদন্তে নীলফামারী থেকে চুরি যাওয়া একটি অটো উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোছাঃ বিউটি বেগম (৪০) নামে এক নারীকে আটক করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) রাত আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী সদর থানার বামনডাঙ্গা পাঁচমাথা এলাকায় অভিযান চালিয়ে অটোটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গঙ্গাচড়া মডেল থানার মামলা নম্বর-০৬, তারিখ ৮ নভেম্বর ২০২৬, জিআর নম্বর-৩২২/২৬-এর তদন্ত চলাকালে পুলিশ গোপন সূত্রে জানতে পারে, মামলার বাদী মোঃ শামীম মিয়ার চুরি যাওয়া অটোটি নীলফামারী সদর থানার বামনডাঙ্গা পাঁচমাথা এলাকার একটি অটো গ্যারেজে রয়েছে।

এ তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্সসহ নীলফামারী সদর থানা পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা জাফর আলীর স্ত্রী মোছাঃ বিউটি বেগমকে (৪০) আটক করা হয়। পরে তাঁর পুরাতন অটো ক্রয়-বিক্রয়ের দোকান থেকে বাদী শামীম মিয়ার চুরি যাওয়া অটোটি উদ্ধার করা হয়।

আটক বিউটি বেগমের বাড়ি নীলফামারী সদর থানার বামনডাঙ্গা পাঁচমাথা এলাকায়।

উদ্ধার হওয়া অটোটি মামলার বাদীর বলে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com