জয়পুরহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫১ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের

‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস।

জেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের যৌথ উদ্যোগে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক যাদব সরকার, জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন, জেলা সমবায় কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এবং সদর উপজেলা সমবায় কর্মকর্তা মর্জিনা বেগম।

আলোচনা সভায় সমবায় ভিত্তিক সমৃদ্ধ দেশ গঠনে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন স্থানীয় সমবায় সমিতির নেতৃবৃন্দ। এ সময় তারা সমবায় খাতের উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com