সমবায় ভিত্তিক সমৃদ্ধি: পত্নীতলায় পালিত হলো ৫৫তম জাতীয় সমবায় দিবস

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

মোঃ মিলন শাহ, বিশেষ প্রতিনিধি, নওগাঁ। 

​“করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে ধারণ করে নওগাঁর পত্নীতলায় বর্ণিল আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরার প্রধান উপস্থিতিতে এবং সমবায় কর্মকর্তা মো. সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহরাব হোসেন ও যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ।

​বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বেকারত্ব দূর করা সম্ভব। এছাড়া, সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। 

পরিশেষে, সফল সমবায় কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সমিতির প্রতিনিধিদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com