বকশীগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস পালিত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।

‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস।দিবসটি উদ্‌যাপন উপলক্ষে রবিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা শাহনাজ বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী, বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দ এবং কালৃব উপজেলা ব্যবস্থাপক শাহিনুর রহমান।এ ছাড়া বক্তব্য দেন সমবায়ী সদস্য জুবেলি আক্তার ও প্রেসক্লাব বকশীগঞ্জের সভাপতি রাশেদুল ইসলাম রনি।বক্তারা বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে মানুষের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক অগ্রগতি সম্ভব। দেশের উন্নয়নে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তাঁরা।এ সময় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমবায়ী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com