কালাইয়ে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২০ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

​ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কালাই উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

​দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে নেতৃত্ব দেন কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান সোহেল তালুকদার।

জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী র‍্যালিতে অংশ নেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পৌর শহরের প্রধান প্রধান সড়ক।

​এ সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ও পুনট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. তাজউদ্দিন হোসেন তাজ, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মামুনুর রশীদ মামুন এবং উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ইউনুস আলী মণ্ডল।

​এ ছাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনজমসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তৃণমূলের সরব উপস্থিতিতে কর্মসূচিটি একটি প্রাণবন্ত ও সুশৃঙ্খল জনসমাবেশে রূপ নেয়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com